মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়া চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই চিত্রনায়ককে অধিবেশন কক্ষে আসার পর থেকেই তাকে বেশ উচ্ছল দেখা যায়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বেশ কয়েকজন মন্ত্রী ও এমপিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পাশাপাশি অধিবেশন কক্ষের পাশে থাকা ভিভিআইপি গ্যালারিতে থাকা অতিথিদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাকে। একপর্যায়ে অধিবেশন কক্ষে পেছনের সারিতে থাকা এক এমপিকে নিজের মোবাইল হাতে দিয়ে তাকে ছবি তুলে দেওয়ার অনুরোধ জানান।
ওই এমপি ফেরদৌসের মোবাইল নিয়ে তার বেশ কয়েকটি ছবি তুলে দেন। এরপর ওই এমপি ফেরদৌসের হাতে পাল্টা মোবাইল তুলে দিয়ে তার ছবি তুলে দেওয়ার অনুরোধ জানান। এ সময় ফেরদৌসকে দেখা যায় ফটোগ্রাফারের ভূমিকায়। ওই এমপির বেশ কয়েকটি ছবি তুলে দেন তিনি।
আবারও স্পিকার নির্বাচিত হলেন শিরীন শারমিন চৌধুরী
এবারের নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত: রাষ্ট্রপতি
কী ছিল প্রধানমন্ত্রীর চিরকুটে?