ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা মহানগর পুলিশ ও ডিএনসি মিলে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। আমরা পুলিশকে ডাকা মাত্রই পেয়ে যাই। ডিএমপি ও ডিএনসিসি যদি এক সঙ্গে কাজ করতে পারে তবে ঢাকা শহরকে একটি সুন্দর মডেল শহর হিসেবে গড়ে তুলতে পারব।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনাসভায় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারকে নিয়ে আমরা ফার্মগেটে একটি ফুটওভার ব্রিজ উদ্বোধন করেছিলাম। সেই ফুটওভার ব্রিজে কোনো হকার বসতে পারে নাই। পুলিশ এবং আমরা এক সঙ্গে কাজ করলে এই শহরের সব কিছু সম্ভব, যার প্রমাণ সেই ফুটওভার ব্রিজ। আমরা পুলিশের সঙ্গে অনেক কাজ করেছি। পুলিশের সঙ্গে ল অ্যান্ড অর্ডার কোয়ার্ডিনেশন কমিটি (এলওসিসি) নিয়ে কাজ করছি। যেটি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। যেটি পুলিশ বাহিনী এটি মনিটরিং করে। সেই সঙ্গে আমরা ফান্ডিং করছে, পুলিশ তাদের অফিসার দিয়েছে। এর মাধ্যমে আমরা এলওসিসি প্রতিষ্ঠা করেছি৷
নতুন গাড়ি রেজিস্ট্রেশনের বিষয় মেয়র বলেন, নতুন গাড়ি রেজিস্ট্রেশন করতে হলে পুরান গাড়ি জমা দিতে হবে। এ ছাড়া নতুন করে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হবে না৷ এই ধরনের আইন করা ছাড়া উপায় নেই। ঢাকা শহরে এত গাড়ি কোথায় জায়গা দেব। ঢাকায় শুধু গাড়ি আর গাড়িতে ভরে যাচ্ছে।
জমির পরিমাণ অনুযায়ী ঘুষ নির্ধারণ করেন এসিল্যান্ড
চিয়া সিড খাওয়ার আগে কতক্ষণ ভিজিয়ে রাখবেন?