খেঁজুর বিলিয়ে যৌতুকবিহীন ৭২ বিয়ে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ পিএম

বিশ্ব মুসলিম উম্মার হেদায়েত ঐক্য শান্তি সমৃদ্ধি কামনায় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ৯টা ২৩ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের।

প্রথম পর্বের এই ইজতেমায় ৭২ বিয়ে হয়েছে যৌতুকবিহীন। শনিবার শূরায়ে নিজামের অনুষ্ঠিত ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর যৌতুক বিহীন এইসব বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পরিচালনা করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবছরের মতো এবারও বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। বাদ আসর ওই ৭২টি বিয়ে সম্পন্ন করা হয়। গতকাল শনিবার বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল যৌতুকবিহীন বিয়ে। সম্পূর্ণ ইসলামি শরিয়া মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর। বর ও কনের সম্মতিতে উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে। এজন্য সকাল থেকেই অভিভাবকরা হবু দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয় এবং মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর বিতরণ করা হয়।

এদিকে রবিবার সকাল পর্যন্ত একজন পুলিশ সদস্যসহ ওই ১৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সেলের প্রধান মো. হাবিবুল্লাহ রায়হান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত