আখেরি মোনাজাতে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২ পিএম

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মাওলানা সাদ অনুসারীদের অংশগ্রহণে হেদায়েতি বয়ানের পর আখেরি মোনাজাতে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২.৩৮ মিনিটে  আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাত শেষ হয় ১টা ৭ মিনিটে।

এ সময় ‘আমিন আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। মানুষের কান্নার সুরে প্রকম্পিত হয় তুরাগ তীর। বিভিন্ন বয়সী ও পেশার মুসল্লিরা মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে মনের আকুতি জানান।

এর আগে ফজরের নামাজের পর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, যার বাংলা তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। আখেরি মোনাজাতের আগে মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতের কথা বলেন মাওলানা ইউসুফ বিন সাদ, যার তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ।

আখেরি মোনাজাত নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়। এবারের ইজতেমায় ৪৯টি দেশের প্রায় দেড় হাজার বিদেশি মুসল্লি অংশ নেন। আখেরি মোনাজাত শেষে তারা দাওয়াতি সফরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বেন। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে রেলওয়ে বিভাগ আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে

সর্বশেষ সর্বাধিক পঠিত