কাঠমিস্ত্রির প্রাণ গেল মই থেকে পড়ে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে মই থেকে পড়ে উজ্জল সূত্রধর (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের  উপজেলার গুনগ্রাম এলাকায় একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. বদিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত উজ্জল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বিয়ারা গ্রামের জোয়ান সূত্রধরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য জানান, কাঠমিস্ত্রির কাজ করতেন উজ্জল। গুনগ্রাম এলাকায় একটি ভবনে মই দিয়ে কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ তার হাই প্রেশার উঠে মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত