মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারের সেনাসদস্যদের সঙ্গে স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান সংঘাতে আরও ১১৪ জন বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ নিয়ে বাংলাদেশে অস্ত্রসহ ঢুকে পড়া বিজিপি সদস্যের সংখ্যা দাঁড়াল ২২৯ জনে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত আশ্রয় নেওয়া বিজিপির সদস্য সংখ্যা ছিল ১১৩। পরে আরও দুজনকে রিসিভ করলে সে সংখ্যা হয় ১১৫। এরপর একসঙ্গে আরো ১১৪ জন প্রবেশ করেন।
এদিকে, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের অভ্যন্তরীণ ওই ঘটনাটি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
‘আজান হয়েছে কিন্তু একজন মানুষও নামাজে আসেনি’
এবার ট্যাংক বিধ্বংসী গ্রেনেড পড়ল বাংলাদেশে