ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আহমেদ আওয়াদ বিন মুবারক। এর আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের মন্ত্রিসভা। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থার দেশ ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি গত ৯ বছর ধরে সৌদি আরবে নির্বাসিত জীবনযাপন করছেন। হুথি বিদ্রোহীদের হামলার মুখে টিকতে না পেরে ২০১৫ সালে সৌদিতে পালিয়ে যান আল হাদি।
হাদির অনুপস্থিতিতে দেশটির নির্বাহী শাসন পরিচালনা করছে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল নামের উচ্চপর্যায়ের একটি পর্ষদ। সেই পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আওয়াদ বিন মুবারককে প্রধানমন্ত্রী করা হয়েছে।
জানা গেছে, বিদায়ী প্রধানমন্ত্রী মাঈন আবদুল মালিক এখন থেকে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
তবে হঠাৎ করে এই পদক্ষেপের কোন কারণ জানানো হয়নি।
২০১৫ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ শুরু হয় ইয়েমেনের সরকারি বাহিনীর। বর্তমানে দেশটির অর্ধেক ইয়েমেন সরকারের দখলে রয়েছে, বাকি অর্ধেক নিয়ন্ত্রণ করছে হুতি বিদ্রোহীরা।
যুদ্ধের শুরুর দিকে আহমেদ আওয়াদ বিন মুবারককে অপহরণ করেছিল হুথি বিদ্রোহীরা। পরে তাকে উদ্ধার করে সরকারি বাহিনী; কিন্তু ওই ঘটনার পর থেকে ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্ব বাড়তে থাকে আওয়াদ বিন মুবারকের।
ইয়েমেনে ৩০০ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র 