জন্ডিস আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুরাদ আহমেদ মৃধা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। নাটোরের বড়াইগ্রাম উপজেলার মো. সাত্তার মৃধার ছেলে তিনি।
গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক বলেন, মুরাদ আহমেদ মৃধার ডেথ ডেঙ্গুতে হয়নি। আমরা ডেঙ্গু রোগীদের চিকিৎসা আলাদাভাবে করছি। তার পেপার আমি দেখেছি। তিনি হেপাটাইটিস ভাইরাসে (জন্ডিস) আক্রান্ত হয়ে কিডনি ফেইলিওরের কারণে মারা গেছেন।
