জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা উপলক্ষে শোভাযাত্রা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি বিজয়ী শিশুদের নিয়ে বিজয়ী শোভাযাত্রার হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) শোভাযাত্রার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শোভাযাত্রাটি শিশু একাডেমি থেকে শুরু করে সচিবালয় ও ওসমানী মিলনায়তন হয়ে শিশু একাডেমিতে ফিরে আসে। এ সময় উপস্থিত ছিলেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান।

প্রতিবারের মতো এবারও থানা, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট বিষয় ৩০টি। এই প্রতিযোগিতায় ৮টি বিভাগীয় পর্যায় ক, খ ও গ শাখায় যারা প্রথম স্থান অধিকার করেছে, তারাই অংশগ্রহণ করেছে চূড়ান্তপর্বের প্রতিযোগিতায়। দুই বছর মিলিয়ে বিজয়ী হয়েছে ৪৭৪ জন। যোগ্যতার ভিত্তিতে জাতীয় পর্যায়ে বিজয়ী শিশুদের পুরস্কার সমাপ্তি ঘটতে যাচ্ছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত