মাহফুজুর রহমানের গান সবার মুখস্থ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১২ পিএম

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর গান গাইছেন। তার গানের সঙ্গে কর্মীরা ঠোঁট মেলাচ্ছেন, শুধু তাই নয় আবেগ ঢেলে গায়কের সঙ্গে চিৎকারও করে গাইতে থাকেন। কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলছে,অঙ্গভঙ্গিও মিলছে, সুরে সুরে প্রায় সবাই উন্মাদনায় মেতে উঠছেন।

সম্প্রতি এটিএন পরিবার একটি পিকনিকে গিয়েছিল। সেখানেই মাহফুজুর রহমান গান গাইতে শুরু করেন। একের পর এক গান গেয়ে চলেন। সবাই সেই গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে অনুষ্ঠান মাতিয়ে রেখে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সবাই প্রতিটা লাইন গাইতে পারেন। এমনটাই দেখা গেল। 

ওই ভিডিও দেখেই বোঝা যায় সংগীত অনুষ্ঠান বেশ ভালোভাবেই উপভোগ করেছেন সকল কর্মী।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত