ঈদে রেলের টিকিট পাওয়া সহজ হবে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২২ পিএম

রেলের টিকিট কালোবাজারি একটা বিরাট সিন্ডিকেট। আগামী রোজা ও ঈদে রেলের যাত্রীদের টিকিট পাওয়া অনেক সহজ হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলপথমন্ত্রী। রাজবাড়ীর পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।

রেলপথমন্ত্রী বলেন, আগামী রোজা ও ঈদে রেলের যাত্রীদের টিকিট পাওয়া অনেক সহজ হবে। টিকিট ছাড়ার সাথে সাথে আধাঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। যারা যাত্রী, তারা টিকিট পায় না। রেলের টিকিট কালোবাজারি একটা বিরাট সিন্ডিকেট। এর সাথে বাইরের লোক, আমাদের রেলের লোক এবং যারা টিকিটের দায়িত্বে আছে, তাদেরও লোকজন এই ঘটনার সাথে জড়িত আছে।

'তিনি মন্ত্রী হওয়ার পরে দুটি গ্রুপ ধরা পড়েছে' জানিয়ে মন্ত্রী বলেন, ইতিমধ্যে ট্রেনের সমন্ত টিকিট এজেন্সি ও রেলের কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছি। রেলের সব বাহিনী আছে, তাদের সম্পৃক্ত করে একটি কমিটি করে দিয়েছি এদের ধরার জন্য।

তিনি আশা করেন, আগামী রোজা ও ঈদের মধ্যে রেলের যাত্রীদের টিকিট পাওয়া সহজ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত