কুমিল্লার চৌদ্দগ্রামে ২৫ কেজি গাঁজাসহ মো. বশর প্রকাশ বছির (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের মৃত আবু রশিদ এর ছেলে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান, ছাইদুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ মো. বশরকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বুধবার বিকেলে থানা পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
