অ্যাকশন দৃশ্য করতে গিয়ে দুর্ঘটনার কবলে ভিকি কৌশল

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। বাঁ হাতে আঘাত পেয়েছেন তিনি। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই নাকি আহত হয়েছেন এই বলিউড তারকা।

ভারতীয় গণমাধ্যম বলছে, ভিকির নতুন সিনেমা ‘ছবা’র শুটিং চলছিল। আর সেখানেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হয়েছেন তিনি। ইতোমধ্যে সোশ্যালে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, বাঁ হাতে প্লাস্টার বাঁধা অবস্থায় গাড়ি থেকে নামছেন ভিকি। ফটোগ্রাফারদের দিকে একবার ডান হাত তুলে বাড়ির ভিতরে চলে গেলেন এই অভিনেতা।

এদিকে ভিকির এমন ভিডিও দেখে চিন্তিত হয়ে পড়েছেন তার ভক্তরা। প্রিয় তারকার আঘাত পাওয়ার বিষয়টি যেন তারা মেনেই নিতে পারছে না।

তবে একটি সূত্র জানায়, ভিকির এই আঘাত তেমন গুরুতর নয়। আপাতত কয়েক দিনের জন্য শুটিং থেকে বিরতি নিয়েছেন তিনি। কিছু দিনের মধ্যে সুস্থ হয়েই আবার শুটিংয়ে ফিরবেন এই অভিনেতা।

ভিকি অভিনীত ‘ছবা’ সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক লক্ষণ উতরেকর। সিনেমায় অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন করছেন রাশমিকা মান্দানা। এছাড়া এতে আরও গুরুত্বপূর্ণ দু'টি চরিত্রে রয়েছেন আশুতোষ রানা এবং অক্ষয় খান্না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত