আখেরি মোনাজাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৪ এএম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা ও গাজীপুরসহ সারা দেশ থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসছেন।

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে বলেন, 'সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হবে। মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ মোনাজাত পরিচালনা করবেন।'

তিনি জানান, আজ ফজরের পরে বয়ানে ছিলেন ভারতের মুফতি মাকসুদ। বয়ানের বাংলা তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ।

প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে কুমিল্লা, আখাউড়া ও ময়মনসিংহসহ কয়েকটি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে পাঁচ মিনিট যাত্রাবিরতি 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত