বিয়ে–জন্মদিনের পার্টিতে অতিথিপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৬ পিএম

হোটেল, রেস্তোরা বা কমিউনিটি সেন্টারে বিয়ে জন্মদিনসহ যে কোনো অনুষ্ঠানের আয়োজন করলে অথিতিপ্রতি ৫০ টাকা হারে করের প্রস্তাবনা দিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। তবে বর্তমানে এসব ক্ষেত্রে অগ্রিম আয়করের বিধান নেই।

আয়কর প্রযোজ্য হতে ওই অনুষ্ঠানে ১০০ জনের বেশি অথিতি হতে হবে। ১০০ জনের কম অতিথির ক্ষেত্রে আয়করের প্রস্তবনা দেওয়া হয়নি।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দেওয়া বাজেট প্রস্তাবে এমন কথা বলেছে সংস্থাটি।

আইসিএমএবি বলেছে, ব্যবসায়িক উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি আপ্যায়নে হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টার বুকিং দেওয়ার পূর্বে অতিথি প্রতি ৫০ টাকা হারে অগ্রিম আয়কর আরোপের বিধান করা যেতে পারে।

দেশের কর–জিডিপি বৃদ্ধিতে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিএমএবি কতৃপক্ষ।

আইসিএমএবি প্রতিনিধিদলের সদস্য সাঈদ আবদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, ‘দেশের অনেক মানুষ করের আওতায় না থাকলেও অনেক অর্থ খরচ করেন, মূলত তাদের করের আওতায় আনতে এই প্রস্তাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত