মিঠুন চক্রবর্তীকে কেন বকলেন মোদি?

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৬ এএম

শুটিং চলাকালীন হঠাৎ বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিন দিন হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর সোমবার (১২ ফেব্রুয়ারি) সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি।  

এদিন হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেতা। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সেই সঙ্গে বকাও দিয়েছেন তাকে। 

সাংবাদিকরা জানতে চান, কী কথা হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে? জবাবে মিঠুন বলেন, ‘প্রধানমন্ত্রী ফোন করে একটু বকলেন। তার বকা খেলাম।’ অভিনেতার কথায় স্পষ্ট, নিজের স্বাস্থ্য নিয়ে অবহেলার কারণেই মিঠুনকে বকেছেন মোদি।

এদিন মিঠুন জানান, সুগারটা একটু বেড়ে গিয়েছিল। খাবারের জন্যই এমনটা হয়েছে। খেতে ভালোবাসেন। যার কারণে হাতের সামনে যা পান, তাই খেয়ে নেন। আর এই অতিরিক্ত খাওয়াতেই সমস্যা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত