ইনস্টাগ্রামে যে প্রতারণা বাড়ছে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪ এএম

ভিডিওভিত্তিক ও ছবি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রতারণা দিন দিন বাড়ছে। নানা কৌশলে সাইবার অপরাধীরা ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের প্রতারিত করার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমনকি ব্যক্তিগত তথ্যও চুরি করা হচ্ছে, যা পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল করতে ব্যবহার করা হচ্ছে। তবে এ সম্পর্কে জানা থাকলে ব্যবহারকারীরা অনলাইন প্রতারণা এড়িয়ে চলতে পারবেন খ্বু সহজেই।

লটারি ও ফ্রিতে পণ্য দেওয়া : ইনস্টাগ্রামে কোনো ব্র্যান্ডের প্রচারাভিযানে ফ্রি মূল্যে পণ্য দেওয়ার চল রয়েছে। এটিই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা চক্ররা। তারা লটারি ও ফ্রি মূল্যে পণ্য দেওয়ার নামে ভুয়া প্রচারাভিযান চালু করে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা চুরি করছে। এসব প্রচারাভিযানে অংশ নিতে ব্যাংক কার্ডের তথ্য কখনো কখনো অগ্রিম টাকা দেওয়ার মতো শর্তও দিচ্ছেন সাইবার অপরাধীরা। কোনো প্রতিষ্ঠানের গিভওয়ে প্রচারাভিযানে লাইক দেওয়া, কমেন্টস ও শেয়ার করার ওপর ভিত্তি করে বিনামূল্যে পণ্য দেওয়া হয়। তাই কারা এসব প্রচারাভিযান চালাচ্ছে, তা যাচাই করতে হবে এবং কখনোই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও আর্থিক তথ্য কোনো ভাবেই দেওয়া যাবে না।

ভুয়া অ্যাকাউন্ট করে প্রতারণা : বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নকল বা ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে সাইবার অপরাধ চালাচ্ছে অপরাধীরা। এমনকি অনলাইনে নকল ও ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুত্ব তৈরি করে প্রতারণা করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য ও মোটা অঙ্কের টাকা।

টাকা বিনিয়োগের পরামর্শ : ভুয়া ইনফ্লুয়েন্সারের মাধ্যমে নকল ও অবিশ্বস্ত উৎসে টাকা বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে অনেক সময়। অর্থ বিনিয়োগ করলে অল্প সময়ে বড় অঙ্কের টাকা লাভ করা ও আকর্ষণীয় সুযোগ-সুবিধার লোভ দেখানো হচ্ছে।

ভুয়া চাকরির বিজ্ঞাপন : ইনস্টাগ্রামে ভুয়া চাকরির বিজ্ঞাপন ছড়িয়ে দিচ্ছে হ্যাকাররা। চাকরির আবেদনের ভুয়া লিংকে ঢুকে বা ক্লিক করে ব্যক্তিগত ও আর্থিক তথ্য দেওয়ার কথা বলা হচ্ছে। তবে এসব ফিশিং লিংক ব্যবহার করে হ্যাকাররা ব্যবহারকারীর তথ্য চুরির পাশাপাশি ব্যবহারকারীর মোবাইল হ্যাক হচ্ছে খুব সহজে।

বন্ধুত্ব ও প্রেমের প্রস্তাব : ইনস্টাগ্রামে সাইবার অপরাধীরা বিভিন্নজনকে বন্ধুত্ব ও প্রেমের প্রস্তাব দিয়ে ফাঁদ তৈরিও করছে। এভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ব্ল্যাকমেল ও অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটছে।

ইনস্টাগ্রামে সুরক্ষিত রাখতে : ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের এ ধরনের প্রতারণার ফাঁদ বোঝা মাত্রই সতর্কতা অবলম্বন করতে হবে। অনলাইনে নিজের ব্যক্তিগত তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার করা বা দেওয়া যাবে না। ইনবক্সে যে কেউ লিংক পাঠাতে পারে, তাই যেকোনো লিংকে প্রবেশ করার আগে অবশ্যই লিংকের ইউআরএল যাচাই করে নিতে হবে। অনলাইন জব বা বিভিন্ন ধরনের চাকরি, এমনকি খুব দ্রুত বেশি লাভে অর্থপ্রাপ্তির প্রলোভন দেখানো এসব থেকে দূরে থঠকতে হবে। অপরিচিত কেউ বন্ধুত্ব করতে চাইলে সবার আগে তার অ্যাকাউন্টটি যাচাই হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত