ভালোবাসা দিবস ও বসন্তের দিনে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আজ বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
গতকাল (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার বিচেই স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়। আজ ইনানি বিচে ছিল বিয়ের আয়োজন। যাতে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা হাজির ছিলেন।
তার বর চট্টগ্রামের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। দেশের বাইরে পড়াশোনা শেষ করে এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।
স্পর্শিয়া বলেন, নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজী হয়েছি।
সমূদ্র আর পাহাড় পছন্দের জায়গা স্পর্শিয়ার। ইচ্ছা ছিল—এমন জায়গায় বিয়ে করবেন যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই থাকবে। সেই ইচ্ছা পূরণ করতেই কক্সবাজারে বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন স্পর্শিয়া।
