ব্রেনস্ট্রোক করে রাজধানীর একটি হাসপাতাল চিকিৎসাধীন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা লুৎফুর রহমান। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত এই আলেমের এখনও জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে পরিবার।
এদিকে মাওলানা লুৎফুর রহমানকে দেখতে আজ সকালে হাসপাতালে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামির ভারপ্রাপ্ত আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তাঁর সাথে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং তার ছেলে আবু সালমান। অধ্যাপক মুজিবুর রহমান সবাইকে সাথে নিয়ে আল্লামা লুৎফুর রহমানের আশু আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং দেশবাসীকেও তার জন্য দোয়া করার আহ্বান জানান।
এ ছাড়াও আলেমরা-ওলামারা অনেকেই জড়ো হচ্ছেন হাসপাতালে।
তবে লুৎফুর রহমানের ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, ব্রেইনে মেজর স্ট্রোক হয়েছে। বর্তমানে বাম পাশ প্যারালাইজড। ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। খুব কাছের আত্মীয়স্বজন ছাড়া আমরা কাউকে ভিতরে যেতে দিচ্ছি না।
মাওলানা লুৎফুর রহমানের সবশেষ অবস্থা জানাল পরিবার