মহাখালী ক্যান্সার হাসপাতালে জামায়াতের এক কোটি টাকার অনুদান

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে সহায়তার উদ্দেশ্যে জামায়াতে ইসলামী মহাখালী ক্যান্সার হাসপাতালে এক কোটি টাকা অনুদান দিয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এই অনুদান হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জামায়াতের বনানী থানা আমির মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ডিরেক্টর ডা. শাহজাহান কবির। উপস্থিত ছিলেন আরও কয়েকজন চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা।

প্রধান অতিথি ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মানুষের কল্যাণই রাজনীতির মূল লক্ষ্য। আল্লাহ মানুষকে দায়িত্বপ্রাপ্ত খলিফা হিসেবে প্রেরণ করেছেন, যার মাধ্যমে মানুষকে কল্যাণমূলক কাজের দিকে উৎসাহিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত