চাঁদপুরের হাইমচরের চরভৈরবী এলাকা থেকে ৩ হাজার ৮০০ কেজি (৯৫ মণ) জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। আজ শনিবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টার দিকে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলু হকের নেতৃত্বে হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ হাজার ৮০০ কেজি (৯৫ মণ) জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।
তিনি আরও বলেন, পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো.জামিল হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাটকা কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে স্থানীয় এতিমখানা, মাদরাসা, গরিব ও দুস্থ লোকদের মাঝে বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাক্ষাৎ
রেলওয়েকে যাত্রীবান্ধব ও স্মার্ট করা হবে