মেঘনায় লঞ্চ থেকে আড়াইশ কেজি জাটকা জব্দ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষায় বিশেষ অভিযানে যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৩টা থেকে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত মেঘনা নদীর এখলাশপুর ও মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে জটকাগুলো জব্দ করা হয়। 

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ কোস্টগার্ডের সক্রিয় সহযোগিতায় ‘মুলাদী’ হতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি রেডসান-৫ থেকে জাটকা মাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত জাটকা তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম আনোয়ারুল হক ও উপজেলা মৎস্য দপ্তরের ইমাম হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত