শেষ ম্যাচে ঢাকার লক্ষ্য ১৬০

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩০ পিএম

পরাজয়ের বৃত্ত থেকে যেন কোনভাবেই বের হতে পারছে না তাসকিন, মোসাদ্দেকের দুর্দান্ত ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর টানা ১০ ম্যাচে তারা দেখেছে শুধুই হার। লজ্জার রেকর্ডে আগেই শেষ হয়ে গেছে তাদের প্লে অফে খেলার স্বপ্ন। ২০২৪ বিপিএলে তাদের শেষ ম্যাচে টস হেরে আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বোলিং করতে নামে তারা। ঘুরে দাঁড়ানোর ম্যাচে চট্টগ্রাম নিজেদের ইনিংসে সংগ্রহ করেছে ৬ উইকেটে ১৫৯ রান।

তানজিদ হাসান তামিমের বীরত্বে এ পুঁজি পায় চট্টগ্রাম। টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটির দেখা পান তানজিদ। আউট হওয়ার আগে করেন চট্টগ্রামের ইনিংস সেরা ৫১ বলে ৭০ রান। ইনিংসে ১ চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান তানজিদ।

২৪ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে টম ব্রুসের সঙ্গে ৬৮ বলে ৯৫ রানের জুটি গড়েন তানজিদ। টম ব্রুস ৩৫ বলে ৩ চার ২ ছয়ে ৪৮ রান করেন। তাসকিন ও শরিফুল ২টি করে উইকেট শিকার করেন। মোসাদ্দেক হোসেন সৈকত ও শন উইলিয়ামস ১টি করে উইকেট পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত