চিত্রনায়িকা দীঘিকে আক্রমণ করায় তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। এ নিয়ে সামাজিক মাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
ভাবনা বলেন, একটি ছবি মুক্তি পেয়েছে, শ্রাবণ জোৎস্নায়, কাহিনী ইমদাদুল হক মিলনের পরিচালক আব্দুস সামাদ খোকন। এটা সরকারি অনুদান পাওয়া ছবি। অনলাইনে শিরোনাম করেছে এই ছবির নাকি বিদ্যুতের বিলও না ওঠায় হল থেকে ছবি নামিয়ে দিয়েছে হলমালিকেরা। এবং অভিনেতা দিঘী "র ছবি দিয়ে এমন ভাবে তাকে বুলিং করা হচ্ছে যেন ছবি চলছে না , এই দায় একমাত্র দিঘীর।
নিজের অভিজ্ঞতার আলোকে অভিনেত্রী বলেন, আমি ১৪ই ফেব্রুয়ারি পেয়ারার সুবাস দেখতে গিয়েছিলাম পরিবার নিয়ে সিমান্ত স্কয়ারে হলে ১০ জন মানুষ ও ছিলো না । দেশান্তর সিনেমার ক্ষেত্রে ও এমনটা হয়েছে , আমি যেদিন গিয়েছিলাম আমি আর ডিরেক্টর আশুতোষ সুজন ছাড়া কেউ ছিলো না।
ভাবনা বলেন, অনেক ভালো সিনেমা দেশে বিদেশে সুনাম অর্জন করার পরও হলে রিলিজের পর দর্শক গ্রহণ করে না। দর্শকের দায় নেই যে সব সিনেমা তাদের পছন্দ করতেই হবে । আসল কথায় আসি এই কথাগুলো লিখলাম এই কারনে অনেক বিখ্যাত নির্মাতাদের , বিখ্যাত অভিনেতাদের ছবি ও দর্শক প্রত্যাখান করতে পারেন ।তখন তো সেখানে এমন নিউজ হতে দেখি না । দিঘী কে কেন বুলিং করা হচ্ছে ? এই দায় দিঘী"র একার নয়।
যাকে আঘাত দেয়া সহজ আমরা তাকেই আঘাত দিতে পছন্দ করে থাকি ।আমার প্রথম সিনেমা রিলিজের পর আমাকে এত সাইবার বুলিং এর স্বীকার হতে হয়েছিল, যে আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম ,
প্রিয় দিঘী একদম মন খারাপ করা যাবে না, কাজ দিয়েই আমাদের জবাব দিতে হবে, আর শিল্পীর জীবনে আঘাত গুরুত্বপূ্র্ণ।
স্টেডিয়ামে ধরা খাওয়া প্রেমিক-প্রেমিকার আসল কাহিনি জানা গেল
প্রিন্স মাহমুদ আমাদের লেভেলের না: শুভ্রদেব