টিউবারকুলোসিস-টিবি বা যক্ষ্মা একটি সংক্রামক রোগ। যা সাধারণত ফুসফুসকে প্রভাবিত করে। মাইক্রোব্যাকটেরিয়াম জীবাণু এ রোগ ছড়ায়। বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এ রোগ। বাংলাদেশে প্রতি বছর ৩৮ হাজার মানুষ টিবিতে মারা যাচ্ছে। টিবিতে আক্রান্তদের ৯০ শতাংশ থেকে যায় শনাক্তের বাইরে। টিবি রোগ নির্ণয় কখনও খুব সহজ আবার কখনও খুবই কঠিন। ফলে রোগী ব্যবস্থাপনায় বিভিন্ন সময়ে অপ্রত্যাশিত ভুল এড়াতে শুধু এক্স-রে দেখে টিবির ওধুষ না দেওয়া ঠিক হবে না। সংশ্লিষ্ট সব পরীক্ষার করিয়ে নিশ্চিত হয়ে তারপর ওষুধ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আজ সোমবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ৯ দিনব্যাপী পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪ সম্মেলনের দ্বিতীয় দিনে বিশেষজ্ঞরা এ মতামত দেন।
বিশেষজ্ঞরা বলেন, টিবি শনাক্তে দক্ষ না হয়ে উপায় নেই। কারণ আরো অনেক রোগেরও উপসর্গ টিবির মতো। তাই টিবি শনাক্তে চিকিৎকদের যথেষ্ট সতর্ক হতে হবে। এ ছাড়া এক্স-রে, আল্ট্রাসাউন্ড, এমআরআই, সিটি স্ক্যান দ্বারা শরীরের যেকোনো অংশ কিভাবে ছোট ছোট অংশে ভাগ করে পযর্বেক্ষণ করা যায়, সেসব বিষয়গুলো রেডিওলজি কোর্সে উপস্থাপন করা হয়। রেডিওলোজির ব্যবহার নিয়ে যেসব ভুল ব্যাখ্যা আছে সেগুলো বিশ্লেষণ করে দেখিয়ে দেন বিশেষজ্ঞরা। রেডিওলজির পেশাগত ঝুঁকি এড়াতে কর্মীদের করণীয় সম্পর্কে নির্দেশনা দেন।
প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার (পিএইচএ) চেয়ারপারসন ডা. তাসবিরুল ইসলাম, পিএইচএ’র রেডিওলজি ফ্যাকাল্টি লিড ডা. সাদিয়া সুলতানা, সিসিএম ফ্যাকাল্টি লিড অধ্যাপক আয়েশা শিকদার, কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসাস সেন্টারের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত গফুর, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হেনা খাতুন, এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জাফর ইকবাল তাদের বিষয় ভিত্তিক প্রেজেন্টেশন দেন।
ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ২৩ ফেব্রুয়ারি বিকাল ৫টায়। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সামিটের উদ্বোধন করবেন। প্রথমবারের দেশে অনুষ্ঠিত হচ্ছে পিএইচএ গ্লোবাল সামিট। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব কোর্সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই সম্মেলনে ২ হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও মেডিক্যাল শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন।
স্পিকার হিসেবে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৫০ জন চিকিৎসা বিজ্ঞানী এবং দেশের ১০০ জনের বেশি খ্যাতিমান চিকিৎসা বিশেষজ্ঞ। পুরো সম্মেলনে থাকবে ৩০টির বেশি কোর্স এবং সাইন্টিফিক সেশন। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারে সম্মেলনের মূলপর্ব অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ও ২৭ জানুয়ারি আরো তিনটি কোর্স অনুষ্ঠিত হবে।
এবার জাপায় খোকাকে ঘিরে গুঞ্জন
অভিনয়ের জন্য বাইক চালানো শিখলেন পড়শী