সেই গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফের জামিন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম

ময়মনসিংহে শামীম আশরাফ নামের এক গ্রাফিক্স ডিজাইনারকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ময়মনসিংহের ৩ নম্বর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ জামির মুঞ্জুর করেন।

এর আগে রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তাকে নগরীর আঠারোবাড়ি বিল্ডিং এলাকা থেকে শামীম আশরাফকে আটক করে পুলিশ। পরদিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠান।

শামীম আশরাফের বিরুদ্ধে অভিযোগ, তিনি অপ্রচারমূলক পোস্টার ডিজাইনের মাধ্যমে ময়মনসিংহ সিটি করপোরেশন ও মেয়রের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। তিনি সদরের দাপুনিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে। সিটি করপোরেশনের মেয়র একরামুল হক টিটুর অনুসারীদের অভিযোগ, শামীম আশরাফ পোস্টারের মাধ্যমে সিটি মেয়রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি নিজের নামে এসব পোস্টার করছেন না।

শামীম আশরাফের প্রতিষ্ঠান থেকে এই পোস্টার ডিজাইন করা হয়েছে বলে অভিযোগ। ছবি : সংগৃহীত

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,  রবিবার রাতে শামীম আশরাফের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রাফিটি’ থেকে আটক করে পরদিন ৫৪ ধারা গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালত মঙ্গলবার দিন শুনানি তারিখ ধার্য করে কারাগারে পাঠান। আজ তার জামির মুঞ্জুর করেছেন আদালত।

এদিকে আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ সাহিত্য সংসদ (বীক্ষণ) ও বিক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা নগরীর জিরো পয়েন্টে শামীম আশরাফের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মামলা প্রত্যহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত