খাগড়াছড়ির গুইমারায় ১০ বছরের শিশু ইউসুফ রানা হত্যার মামলার মোহাম্মদ হযরত আলী নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৫নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও স্পেশাল দায়রা জজ শায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। এই মামলার আপর আসামি মো. রমজান আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হযরত আলী (২৪) উপজেলার বড়পিলাক গ্রামের বাসিন্দা।
পাবলিক প্রসিকিউটর (পিপি) সৃজনী ত্রিপুরার জানান,২০১৬ সালে খেলা সময় অপর এক শিশুর ডানহাতে ব্যথা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীকে আসামিরা ধাওয়া করে জঙ্গলে নিয়ে যায় এবং শ্বাসরোধ করে হত্যাকরে লাশ শুকনো পাতা দিয়ে ডেকে রাখে। এ ঘটনায় শিশুটির বাবা সাজদার রহমান বাদী হয়ে ১১ জনের নামসহ অজ্ঞাত দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচারকালে আদালতে মামলার বাদীসহ সাতজনের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আজ এ রায় ঘোষণা করা হয়।