চট্টগ্রামের বাঁশখালীতে ভাষা শহীদদের প্রতি শ্রাদ্ধা জানিয়ে নিজ দোকানে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম প্রকাশ কর্মকার (২৬)। তিনি চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুর্ব চাম্বল কর্মকার পাড়া কমল কর্মকারের ছেলে।
প্রকাশের পরিবারের সদস্যরা জানিয়েছে, সকালে দোকান খোলার পর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোকানের সামনে জাতীয় পতাকা টাঙাতে যান প্রকাশ। এ সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
