যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস মাস্টার ১০০০ প্রতিযোগিতার কদিন আগে একই বিমানে ভ্রমণের সময় নাদালে সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নোভাক জকোভিচ।
ছবির ক্যাপশনে জকোভিচ লিখেছেন, যুক্তরাষ্ট্র যাওয়ার পথে দারুণ ভ্রমণসঙ্গী।
নানা জনের নানা মন্তব্য এসে জুড়েছে পোস্টটিতে। টেনিস তারকা টমাস এচেভেরি বলেছেন, ‘আর কি জায়গা খালি আছে?’। সঙ্গীত শিল্পী মার্তিন ফিলিপোভস্কি এ ছবিকে আখ্যা দিয়েছেন টেনিসের ‘বছর সেরা ছবি’ রূপে।
আগামী ৩ মার্চ কার্লোজ আলকারেজের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে বিমানে চড়েছিলেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে বাদ পড়ার পর ইন্ডিয়ান ওয়েলস খেলতে ওই বিমানে চাপেন জকোভিচ ।