'তবু্ও তোমাকে চাই', স্ত্রীকে দানি আলভেজ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০২ পিএম

বার্সেলোনার একটি নাইটক্লাবে তরুণীকে ধর্ষণের দায়ে সাড়ে ৪ বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। আদালতের নির্দেশে নির্ধারিত সময়ের মধ্যে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ায় তিনি সাজা কম পেয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। অন্যদিকে, সাবেক স্ত্রী জোয়ানা সাঞ্জের সঙ্গেও বিচ্ছেদ মামলা চলছে আলভেজের। যদিও রায় ঘোষণার আগে জোয়ানাকে একটি আবেগঘন একটি চিঠি পাঠিয়েছেন তিনি। 
চিঠিটি প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবোর লাইফস্টাইল ক্যাটাগরি ‘ভগ’–। চিঠিতে আলভেজ লিখেছেন_

আমি যে স্বপ্ন দেখেছি এবং এখনও যে স্বপ্ন দেখছি, সেখানে পুরো পথই তোমার সঙ্গে পাড়ি দিতে চাই। আমি ভুল কাউকে ভালবাসিনি, হ্যাঁ, সেটি তুমিই। এমন কোনো দিন, মুহূর্ত কিংবা পরিকল্পনাও নেই, যেখানে তুমি নেই। আমি সবসময় সেই দিনের জন্য প্রার্থনা করি, যেদিন তোমাকে ঘুম থেকে জাগতে দেখব। এখন সেই মুহূর্তটা পাচ্ছি না বলে, নস্টালজিয়ায় (স্মৃতি-কাতরতা) ভুগছি। যখন-যেখানে যাই ঘটুক, তোমাকে পাশে পেতে চাই। আমি অদ্ভুত অনুভব করছি, তোমাকে ভালোবাসি।'

ভরণপোষণ দিতে না পারার অভিযোগে আদালতের দ্বারস্থ হন স্ত্রী জোয়ানা সাঞ্জ। দুই মামলায় অভিযুক্ত আলভেজের ব্যাংক-হিসাবও লেনদেন থেকে তখন বিরত থাকতে হয় আদালতের নির্দেশে। শেষমেষ ব্রাজিলিয়ান সতীর্থ নেইমার জুনিয়রের মহানুভবতায় আলভেজ ভুক্তভোগীকে দেড় লাখ ইউরো ক্ষতিপূরণ প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত