দিনাজপুরে নাশকতা মামলায় সাবেক এমপিসহ ২ বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান সরকারের আদালতে আত্মসমর্পন করে তারা জামিনের আবেদন করেন।
পরে বিচারক শুনানি করে সাবেক এমপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আখতারুজ্জামান ও দিনাজপুর জেলা পরিষদের সদস্য নুরে আলম সিদ্দিকী নয়নকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২০২৩ সালের ৩০ অক্টোবর চিরিরবন্দর উপজেলায় গাড়ী ভাঙচুরের মামলার আসামী তারা।
