শবেবরাতে শান্তি-সমৃদ্ধি কামনা করে মসজিদে মসজিদে দোয়া

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০০ এএম

শবে বরাত মুসলমানদের জন্য অনন্য ইবাদতের রাত। প্রতি বছর হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ‘শবে বরাত’ হিসেবে পালিত হয়। এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। 

এদিন রাতে রাজধানীসহ দেশের মসজিদগুলোতে অনুষ্ঠিত হচ্ছে মিলাদ, মাহফিল ও দোয়া। বিভিন্ন এবাদতে সময় কাটিয়েছেন মুসল্লিরা। ইমামদের নেতৃত্বে দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও বিশেষ মোনাজাত হয়েছে। দেশের মঙ্গল কামনার পাশাপাশি মহান স্বাধীনতার সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এদিকেই সলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও বিশেষ মোনাজাত হয়।

জাতীয় মসজিদে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ‘পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ করেন জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন। এশার নামাজের পর মোনাজাতে মুসলমানরা নিজের গুনাহের মাফ চেয়ে প্রার্থনা করেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন স্বজনের মাগফেরাত কামনায়।

অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা মোনাজাত করছেন।

ধর্মপ্রাণ মুসলমানদের কেউ মসজিদে কেউ বাড়িতে থেকে নফল নামাজ আদায়ের পাশাপাশি কোরআন তিলাওয়াত করেছেন। অনেকে কবরস্থানে গিয়ে স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত