গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজ শরীরে আগুন লাগিয়ে দেওয়া মার্কিন বিমানবাহিনীর সদস্যটি মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, হতের নাম অ্যারন বুশনেল। ২৫ বছর বয়সি এ যুবক টেক্সাসের স্যান অ্যান্টোনিওর বাসিন্দা ছিলেন। খবর বিবিসি।
স্থানীয় সময় রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজ শরীরে আগুন ধরিয়ে দেন অ্যারন বুশনেল। পরবর্তীতে মার্কিন সিক্রেট সার্ভিস-এর সদস্যরা আগুন নেভানোর পর তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হলে তিনি মৃত্যুবরণ করেন।
তবে এ ঘটনায় ইসরায়েলি দূতাবাসের কোনো কর্মী আহত হয়নি বলে একজন মুখপাত্র জানিয়েছেন।
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টুইচ-এ লাইভ প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে সামরিক পোশাক পরিহিত ছিলেন তিনি। বুশনেল নিজের পরিচয় দিয়ে বলেন, তিনি মার্কিন বিমানবাহিনীর একজন সক্রিয় সদস্য।
সে সময় নিজেকে আগুনে পোড়ানোর আগে তিনি বলেছিলেন, তিনি আর 'গণহত্যার সহযোগী থাকবেন না'। এছাড়া গায়ে আগুন লাগানোর পর তিনি 'ফ্রি প্যালেস্টাইন' [ফিলিস্তিনকে মুক্ত করো] বলে চিৎকার দিয়েছিলেন।
পেন্টাগনের একজন মুখপাত্র ঘটনাটিকে একটি "দুঃখজনক ঘটনা" বলে অভিহিত করেছেন।
এর আগে গত ডিসেম্বরেও একজন বিক্ষোভকারী জর্জিয়া অঙ্গরাজ্যের ইসরায়েলি কনস্যুলেটের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।
গাজায় যুদ্ধবিরতির সময় জানালেন বাইডেন
ফিলিস্তিনের জন্য ভোট, বাইডেনের জন্য নয়