কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দারাজের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ার ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দারাজের ওয়েবসাইটে দারাজ লিডারশিপ টিমের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল করতে অনিচ্ছা সত্ত্বেও অনেককে বিদায় দিতে হচ্ছে। তবে ঠিক কতজনকে চাকরি হারাতে হচ্ছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান চীনের আলিবাবার মালিকানাধীন দারাজের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জেমস দং ছাঁটাইয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কর্মীদের জানিয়েছেন।

তবে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারে দারাজের কত সংখ্যক বা কত শতাংশ কর্মীকে চাকরিচ্যুত করা হচ্ছে যে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, বেশি কর ও কম সরকারি ভর্তুকিসহ অন্যান্য কারণে দারাজ কঠিন সময় পার করছে।

সূত্র: রয়টার্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত