২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৪৭ জন 

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৪ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৯ জনে দাঁড়িয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৪৭ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪০৭ জনে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৯ জনের। করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪০৭ জনের।

অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩৭টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত