সম্প্রতি দর্শকদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি করে সৌদি প্রো লিগে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অশালীন ভঙ্গিতে নিষেধাজ্ঞায় পরা সিআরসেভেনের মাঠের পারফরম্যান্স দারুণ।
বয়স ৩৮ হলেও রোনালদোর ফিটনেস চমৎকার। দাপিয়ে বেড়ান মাঠ। নিষেধাজ্ঞা পাওয়ার পর রোনালদো তার জিম করার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, 'থামতে পারবো না।'
রোনালদো এর আগেও নানা সময়ে নিষেধাজ্ঞা পেয়েছেন, হলুক-লাল কার্ড বা অন্য কারণে। তবে অশালীন অঙ্গভঙ্গি করে নিষেধাজ্ঞা এবারই প্রথম পেলেন।
