বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৪ পিএম

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই নামে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি গণমাধ্যমকে বলেন, রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই নামে একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে ১১টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নেভাতে কাজ করছে। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত