বেইলি রোডের আগুনে নিভল দুই বুয়েট শিক্ষার্থীর প্রাণ

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৯:২৬ এএম

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনায় বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন— নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম।

আজ শুক্রবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনরা লাশ সনাক্ত করেন। এ সময় স্বজন ও সহপাঠীদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে। তারা বাকরুদ্ধ হয়ে পড়েন। 

জানা গেছে, নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। আর লামিশা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। নাহিয়ানের গ্রামের বাড়ি বরিশাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত