নাটোরের বাগাতিপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্বারুফ ইসলাম (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছেন। শনিবার (২মার্চ) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই মাষ্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোর স্বারুফ ইসলাম ওই এলাকার খায়রুল ইসলামের এর ছেলে। খাইরুল ইসলাম একজন প্রবাসী। স্বারুফ উপজেলার চাদপুর রফাতুল্লা সোনার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকেলে আছর নামাজ শেষে স্বারুফ তার মায়ের কাছে মোবাইল ফোন কেনার জন্য ২০ হাজার টাকা চান। পারিবারিক অবস্থা ভালো না হওয়ায়, তার মা তাকে কদিন পরে কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। মায়ের কথায় অভিমান করে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দেন তিনি।
পরের স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নিজ বাড়ির সামনেই বৃদ্ধকে পিষে দিলো অটোরিকশা