সড়কের মাঝে রাখা একটি প্লাস্টিকের বস্তা। তার মুখ বাঁধা শক্ত করে। এই বস্তা ঘিরেই পাকে জটলা। তবে বস্তার কাছে যাওয়ার সাহস হয়নি কারো। দূরে দাঁড়িয়ে থাকা সবার ধারণা ভেতরে কোনো মৃতদেহ অথবা নবজাতকের দেহ। এরপর খবর দেওয়া পুলিশকে।
পুলিশ সদস্যরা এসে বস্তাটির মুখ খুলতেই বেরিয়ে আসে গোছা গোছা চুল। তবে এটি কৃত্তিম নাকি মানুষের তা জানাতে পারেনি পুলিশ।
রবিবার (৩ মার্চ) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সড়কের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বস্তার ভেতরে চুলের সঙ্গে একটি কাগজে এর পরিমাণ ২৮ লেখা ছিল। এগুলো মানুষের চুল নাকি কৃত্রিম, তা বুঝতে পারছি না।’
