বিয়ে বাড়িতে মদপানে মামা-ভাগ্নের মৃত্যু

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৬:৪২ পিএম

মানিকগঞ্জের সদর উপজেলায় আত্মীয়র বিয়েতে মদপান করে দুজনের মৃত্যু হয়েছে। এখনও অসুস্থ আছেন আরো ৩-৪ জন। শনিবার (২ মার্চ) উপজেলা হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দীপু সরকার (২৯) এবং প্রসেনজিৎ সরকার (২১)। দীপু উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে। প্রসেনজিৎ দীপু সরকারের বড় বোনের ছেলে। তার বাড়ি গাজীপুরে। এক মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে নানাবাড়িতে এসেছিলেন তিনি।

স্থানীয়দের বরাতে হরিরামপুর থানার উপপরিদর্শক মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দীপুর মামাতো ভাই সঞ্জয় বৈরাগী জানান, তার বোনের বিয়ে উপলক্ষে তাদের বাড়িতে অনুষ্ঠান ছিল। শুক্রবার গায়ে হলুদে রাতে কয়েকজন মিলে দেশীয় তরল কিছু (মদ) খেলে ৬-৭ জন অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে দীপু ও প্রসেনজিৎ মারা গেছে। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া হরিরামপুর থানা দেখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত