বুরকিনা ফাসোয় ৩ গ্রামে হামলা চালিয়ে ১৭০ জনকে হত্যা

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১১:৪২ এএম

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় তিন গ্রামে হামলা চালিয়ে অন্তত ১৭০ গ্রামবাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফেব্রুয়ারির ২৫ তারিখ এ হামলা হলেও গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর আলি বেঞ্জামিন কুলিবালি এক বিবৃতিতে বলেছেন, গত ২৫ ফেব্রুয়ারি ইয়াতেঙ্গা প্রদেশের কমসিলগা, নোদিন এবং সোরো গ্রামে হামলা হয়েছে বলে খবর পেয়েছেন তিনি। সেখানে আনুমানিক ১৭০ জনকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় তার অফিস তদন্তের নির্দেশ দিয়েছে এবং জনগণকে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে।

উত্তরাঞ্চলীয় শহর উয়াহিগুয়ার প্রসিকিউটর পৃথক বিবৃতিতে জানিয়েছেন, হামলায় আরও অনেকে আহত হয়েছেন। হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েক ডজন নারী ও শিশু রয়েছে।

সপ্তাহখানেক আগে উত্তর বুরকিনা ফাসোর একটি মসজিদ ও একটি গির্জায় প্রাণঘাতী হামলা হয়েছিল। তবে সেটি এবং তিন গ্রামে হামলা আলাদা ঘটনা বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত