পাঁচ বছরে দেশ রূপান্তর চমক দেখিয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০১:৩৪ পিএম

পাঠকের ভালোবাসা ও আস্থায় দেশ রূপান্তর পাঁচ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তরের প্রধান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে এসেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক।

আজ সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তরের প্রধান কার্যালয়ে এসে মন্ত্রী শুভেচ্ছা জানান।

এ সময় মন্ত্রী বলেন, ‘পাঁচ বছরে মধ্যে দেশ রূপান্তর পত্রিকা প্রিন্ট মিডিয়ায় চমক দেখিয়েছে। আমরা আশা করছি—মুক্তিযুদ্ধের যে চেতনা, যে কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেশের স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে দেশ রূপান্তর কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘অল্প দিনের মধ্যেই পত্রিকাটি পাঠক প্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। এছাড়াও গণমাধ্যমের হাত ধরে এ দেশ থেকে দুর্নীতি ও বৈষম্য পর্যায়ক্রমে বিতারিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত