ঝিনাইদহে হত্যার দায়ে দুই আসামিকে ফাঁসির আদেশ

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০২:৫২ পিএম

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার মশিয়ার রহমানকে হত্যার দায়ে দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে দুজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (৪ মার্চ) দুপুরে সিনিয়র দায়রা জজ মো. নাজিমুদৌলা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন লিটন বিশ্বাস ও মো. মনিরুল বিশ্বাস রেন্টু। তারা একই উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৬ মে মশিয়ার রহমানকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় কার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছোট ভাই মতিয়ার রহমান বাদী হয়ে আটজনকে আসামি করে হরিণাকুন্ডু থানায় মামলা করে। 

পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আজ আদালত দুই আসামির ফাঁসির আদেশ দেন। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত