২৭ বলে ফিফটি মাহমুদউল্লাহ রিয়াদের

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৯:০৩ পিএম

সাজঘরে ফিরে গেঝেন ৪ ব্যাটসম্যান। ফিরতে পারতেন মাহমুদউল্লাহ রিয়াদও। সাদিরা সামারাবিক্রমা ক্যাচতো ফেলেছেনই, সেটি হয়েছে চার। তাতে হাফ ছেড়ে বেঁচেছে সিলেটের গ্যালারি ও টিভির সামনে বসে থাকা সকল টাইগার ফ্যান। ১২’র বেশি যে রানরেট দরকার তার উপযোগী ব্যাটিং করে যাচ্ছেন তিনিই। দলের রানও ১০০ পার হয়েছে।

২৭ বলে পূর্ণ করেছেন নিজের ৭ম টি-টোয়েন্টি ফিফটি। রিয়াদকে সঙ্গ দিচ্ছেন সিনিয়র দলের জার্সি গায়ে ওঠা জাকের আলী অনিক।

১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১৩। কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে ক্রিজে এসেছেন জাকের। বলেছিলেন, ‘পরিণত’ হয়েই এসেছেন জাতীয় দলে, এখন তা প্রমাণের পালা। দারুণ এক ছক্কায় ফিরিয়ে এনেছেন শচিনের স্মৃতি।

এর আগে অধিনায়ক শান্ত পাথিরানার ফেলা শর্ট বলের টোপে পড়ে উইকেট দিয়ে এসেছেন। টানা দুই শর্ট বলে পরাস্ত হয়ে উইকেট দিয়ে দেন তৃতীয় বলে। ফেরেন ২২ বলে ২০ রান করে। বড্ড বেমানান ইনিংস যেন এটি।

তার আগে অবিবেচকের মতো কট বিহাইন্ডের রিভিউ নিয়েও পার পাননি হৃদয়। ফেরেন ৫ বলে ৮ রান করে।

এখন রিয়াদ-জাকেরের ওপরই ভরসা বাংলাদেশের।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত