সিরাজগঞ্জে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১০:৪২ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ি হাটখোলা এলাকায় রাস্তার কাজে মাটি খোঁড়ার সময় পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেলে পুলিশ এটি উদ্ধার করেছে। গ্রেনেডটি ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ের হতে পারে বলে  ধারণা পুলিশের ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, কিছুদিন ধরে বাঘাবাড়ি বড়াল নদীর দক্ষিণ তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ি কাজ চলছে। সোমবার শ্রমিকরা কাজ করে যাওয়ার পর কয়েকজন শিশু গ্রেনেড নিয়ে খেলা করছিল। স্থানীয়রা বিষয়টি দেখার পর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেড উদ্ধার করেছে। গ্রেনেডটি এখন থানা চত্বরের নিরাপদ স্থানে বালু চাপা দিয়ে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, আগামীকাল মঙ্গলবার সকালে বোমা বিশেষেজ্ঞ দল এসে গ্রেনেডটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যসস্থা নিবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত