বেইলি রোডের অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। একই সঙ্গে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) প্রতিটি রেস্তোরাঁয় কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সমিতির মহাসচিব ইমরান হাসান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেইলি রোডের গ্রীন কোজি কটেজের অগ্নিকাণ্ডের দায় কেউ এড়াতে পারেন না। পুরো ভবনটাই ছিল অনিয়মে ভরা, ভবনটির অনুমোদন দিয়েছে রাজউক, রেস্তোরাঁ সেক্টরটি তদারকি করেন- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর, সিটি করপোরেশন, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, সংযুক্ত আছেন জেলা প্রশাসক প্রশাসনসহ অনেক অধিদপ্তর ও সংস্থা। ৪৬ জনের প্রাণহানির পর রাজউক ও সিভিল ডিফেন্সের টনক নড়েছে।
তিনি বলেন, ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে সিলিন্ডার গ্যাসের বোতল জব্দ করছে এবং স্টাফদের গ্রেপ্তার করছে। এটি সমস্যার সমাধান নয়।
লাইনের গ্যাসের পর্যাপ্ততা না থাকায় গ্যাস সিলেন্ডার ব্যবহার করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
রেস্টুরেন্টে একাধিক সংস্থার অভিযানকে একটু বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন সমিতির মহাসচিব ইমরান হাসান। তিনি বলেন, এমন একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে, রেস্টুরেন্ট করার পূর্বেই যথাযথ কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে রেস্টুরেন্টের অনুমোদন দেবেন।
একইসঙ্গে আসন্ন রমজানে পবিত্রতা বজায় রেখে রেস্তোরাঁ ব্যবসা করতে চান বলেও মন্তব্য করেন তিনি।
কেননা নিরাপদ খাদ্য বাস্তবায়নে সরকার একটি কর্তৃপক্ষই গঠন করেছেন। তাদের কাজটি করতে দিতে হবে।
নৈশভোজে পিটার হাসের সঙ্গে ড. ইউনূস, হয়েছে যে আলোচনা
ময়মনসিংহ ও কুমিল্লা সিটিসহ যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা