অনন্ত জলিল সভাপতি হতে চান না

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০১:২০ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্যানেল প্রস্তুতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে, মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট নয়।

অন্যদিকে সভাপতির খোঁজে অনন্ত জলিলের দ্বারস্থ হয়ে ব্যর্থ হয়েছেন নিপুণ। অনন্তকে সভাপতি পদে রাজি করাতে নিপুণের সঙ্গে কাজ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ও আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলমসহ বেশ কয়েকজন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনন্ত জলিলের সঙ্গে বৈঠকে বসেছিলেন তারা। সোমবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে নিজেই এসব কথা স্বীকার করেন অনন্ত জলিল।

অনন্ত জলিল বলেন, ‘আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খসরু ও আপিল বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম, প্রযোজক ইকবাল, মোহাম্মদ হোসেন, নিপুণসহ হোটেল ওয়েস্টিনে বসেছিলাম।’

এদিকে, বিষয়টি সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়ে বলেন, গতকাল আমি আমার ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ  এর একটা প্রোগ্রামে  শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করায়, তাদেরকে নিপুণ ম্যাডামসহ আরো অনেকের নাম বলেছিলাম। ইলিয়াস কাঞ্চন ভাই যখন সিদ্ধান্ত  নিলেন ২০২৪ এর শিল্পী সমিতির  নির্বাচন করবেন না।  তারপর থেকেই আমি যাদের নাম বলেছি, তারা এক এক করে এবং সম্মিলিত ভাবেও  আমাকে নিপুন ম্যাডামের প্যানেল এ সভাপতি পদে নির্বাচন করতে অনুরোধ করেন।

এদিকে, খসরু ও শামসুল আলম নিপুণের পক্ষে কাজ করছেন কি এ বিষয়ে উল্লেখ করে জলিল বলেন, এখনে উল্লেখ্য থাকে যে, খোরশেদ আলাম  খসরু ভাই ও শামসুল আলম ভাই , তারা নির্বাচন কমিশন এর দায়িত্ব পাওয়ার পর আমার সঙ্গে  আর নির্বাচন নিয়ে যোগাযোগ করেননি । এই বিষয়টি  সবার অবগতির জন্য জানানো হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত