চরম খাদ্য সংকট ও দুর্ভিক্ষের কাছাকাছি থাকা উত্তর গাজায় ত্রাণ সরবরাহ পুনরায় শুরু করার প্রচেষ্টা "চরমভাবে ব্যর্থ" হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত শাখা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।
যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সংস্থাটি। খবর আল জাজিরা।
মঙ্গলবার এক বিবৃতিতে ডব্লিউএফপি জানায়, তারা মঙ্গলবার উত্তর গাজায় ১৪ ট্রাক খাদ্য ও ত্রাণ পাঠিয়েছিল। কিন্তু ওয়াদি গাজা চেকপয়েন্টে তিন ঘন্টা অপেক্ষা করার পর ইসরায়েলি সেনাবাহিনী ত্রাণ ট্রাকগুলো ফিরিয়ে দিয়েছে।
ডব্লিউএফপি জানায়, ট্রাকগুলোকে পুনরায় ফেরত পাঠানোর সময় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের একটি বিশাল দল ট্রাকগুলোকে আটকে দেয় এবং ২০০ টন খাবার ছিনিয়ে নিয়েছে।
এর আগে গত মাসে গাজার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলটিতে জীবন রক্ষাকারী খাদ্য সহায়তার বিতরণ বন্ধ করে দিয়েছিল। বিশৃঙ্খল পরিবেশ ও নিরাপত্তাহীনতার কারণেই ত্রাণ সরবরাহ বন্ধ করা হয়েছে বলে জানায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম।
এদিকে গাজার উত্তরাঞ্চলে চরম খাদ্য সংকটে অনাহারে ও অপুষ্টিতে প্রতিনিয়ত মারা যাচ্ছে শিশুরা। সাম্প্রতিক কয়েদিনেই উত্তর গাজার বেইত লাহিয়া শহরের কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টিতে ১৫ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালটির পরিচালক জানিয়েছেন, ‘প্রতিদিন ৩০০ থেকে ৪০০ শিশু চিকিৎসা নিতে এই হাসপাতালে আসে যাদের ৭৫ শতাংশই অপুষ্টিতে ভুগছে’।
২১৭ বার করোনার টিকা নিয়েছেন যে ব্যক্তি
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে তিন শিশুসহ নিহত ৫ কানাডীয়