অন্যান্য অনেক তারকার মতো আম্বানি পরিবারের অনুষ্ঠানে পুরো পরিবারসহ উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ের অনুষ্ঠানে বেশ আবেদনময়ী লুকে হাজির হয়েছিলেন বেবো।
সেই ইভেন্টের কিছু ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কারিনা। তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে সোনালি রঙের পোশাক পরেছিলেন কারিনা। তার পরিহিত গলার হার সবার নজর কেড়েছে। অনন্ত-রাধিকার প্রাক-বিবাহে কারিনা যে নেকলেসটি পরেছিলেন তা তার নিজের বিয়ের।
সাইফের সঙ্গে কারিনার বিয়ে হওয়ার ১২ বছর পর আবারও অভিনেত্রীর গলায় এই নেকলেস দেখা গেল। কারিনার সুন্দর নেকলেস টক অফ দ্য টাউন।
